নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. জবাইদুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল রফিকের ছেলে মো. মেহেদী হাসান (৩৬) এবং রোড হরিপুর (হাজীপাড়া) এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চলাকালে মাদকসহ তাদের আটক করা হয়। পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত জবাইদুর রহমান ও মেহেদী হাসানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মানিক হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ডিবি পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত মানিক হোসেনের বিরুদ্ধে দস্যুতার একটি মামলাও রয়েছে।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন