সাইফ উল্লাহ,
বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ধর্মপাশা সদর জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, ৩য় যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম বিএসসি, ৪র্থ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল আহমেদ ও মাহবুব আলম হাদিস।
এছাড়া সাবেক সাংগঠনিক কমিটির সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম কামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির ও সাইফুল ইসলাম কাঞ্চন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল হক মজুমদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জনগণের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন