মোঃ খাইরুল ইসলাম,গাজীপুর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর যুবদল। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে সকাল ১০টার দিকে কালিয়াকৈর উপজেলা চত্বরে পৌর যুবদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পৌর যুবদলের সভাপতির নেতৃত্বে নেতা-কর্মীরা ঝাড়ু ও কোদাল হাতে উপজেলা চত্বর, আশপাশের সড়ক এবং ড্রেনের আগাছা ও ময়লা-আবর্জনা অপসারণ করেন। এতে উপজেলা চত্বরসহ আশপাশের এলাকা পরিচ্ছন্ন হয়ে ওঠে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, ৬ নম্বর ওয়ার্ড পৌর যুবদলের সাধারণ সম্পাদক বাদশা মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন বলেন, “বেগম খালেদা জিয়ার জন্মদিনে শুধু আলোচনা বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে জনসেবামূলক কাজের মাধ্যমে দিনটি উদযাপন করছি। মসজিদে দোয়া ও পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিতে চাই। দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের পাশাপাশি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন