কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নাগেশ্বরী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিস্তার রোধে পুলিশ প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে তারা সহযোগিতামূলক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় নাগেশ্বরী থানার ওসি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
পরে ছাত্রদলের নেতাকর্মীরা থানার ওসির সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন