মোঃ নয়ন হোসেন,ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ আগস্ট ২০২৬ রাত ৯টা ৪৫ মিনিটে দানাজপুর বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩৯/৮-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিয়ানী বাজার এলাকায় মালিকবিহীন অবস্থায় ৬৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ১৯ হাজার ৮০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও বিজিবি কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন