মোঃ আমিনুল ইসলাম
কুষ্টিয়ার দৌলতপুরে জুয়া খেলার সময় পাঁচ জুয়াড়িকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ প্রায় ৩ হাজার টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত চার সেট তাস উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দৌলতপুর উপজেলার মিরপুর গ্রামের ইন্তাজ আলীর মুদি দোকানে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমানের নির্দেশনায় এসআই লিংকন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় পাঁচজনকে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন মোঃ ইন্তাজ আলী, বিজয় আলী, মোঃ লালন আলী, মোঃ শাহিনুর হোসেন ও সোহান আলী।
অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ প্রায় ৩ হাজার টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত চার সেট তাস উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন