মোঃ শফিকুল ইসলাম (সুমন)মাগুরা
মাগুরার শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামে শিমুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধর ও হামলার অভিযোগ করেছে। পাশাপাশি টাকা-পয়সা নেওয়ার অভিযোগ নিয়েও দেখা দিয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য।
স্থানীয় সূত্রে জানা যায়, শিমুল গাছ কাটাকে কেন্দ্র করে বজলুর রহমানের ছেলে মিল্টনের সঙ্গে তার চাচা মোতালেব মোল্লার পরিবারের সদস্যদের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় মিল্টন থানায় অভিযোগ করে দাবি করেন, তাকে মোতালেব মোল্লার ছেলে ফুয়াদ ও মুরাদ মারধর করেছেন। এ সময় তার কিছু টাকা খোয়া গেছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে মোতালেব মোল্লা, তার ছেলে ফুয়াদ ও মুরাদ এবং পরিবারের সদস্যরা জানান, গাছটি তাদের লাগানো। পরবর্তীতে তারা গাছটি তাদের আরেক ভাই আব্দুল করিমকে দিয়ে দেন। কিন্তু মিল্টন গাছটি কেটে ফেললে তারা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে বলে তাদের দাবি।
মোতালেব মোল্লা অভিযোগ করে বলেন, “আমাকেও মারপিট করা হয়েছে।” অন্যদিকে মোহন মোল্লার দাবি, তাকে প্রথমে ফুয়াদ ও মুরাদ মারধর করেছেন। মিল্টনের কাছ থেকে টাকা-পয়সা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে মোতালেব মোল্লা বলেন, “আমরা মিল্টনের কাছ থেকে কোনো টাকা-পয়সা নিইনি। আমাদের ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমরাও এ বিষয়ে মামলা দায়ের করব।”
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের অভিযোগের সত্যতা তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন