নাগেশ্বরী,কুড়িগ্রাম,প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দীন ও অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধানের উপস্থিতিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আরও উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, নাগেশ্বরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আইনশৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন