প্রতিনিধি: মোঃ বদরুল আলমদুর্গাপুর (নেত্রকোনা)
নেত্রকোনার দুর্গাপুরে মেম্বার ও চেয়ারম্যানদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দিয়েছেন দুর্গাপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মুহাম্মদ জিয়াউর রহমান।
দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি ও প্রার্থীদের দায়িত্ব, জনসেবা, সাংগঠনিক শৃঙ্খলা এবং নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুহাম্মদ জিয়াউর রহমান বলেন, জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব হলো জনগণের পাশে থেকে সততা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা। স্থানীয় পর্যায়ে উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। একই সঙ্গে এলাকার মানুষের সমস্যা মনোযোগ দিয়ে শুনে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। প্রশিক্ষণ কর্মশালায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও মেয়র প্রার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় সাংগঠনিক শৃঙ্খলা, জনসেবা, নেতৃত্বের গুণাবলি এবং স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলভাবে কাজ করার বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফেজ আহমাদ হারিছ, জেলা সেক্রেটারি সেলোয়ার হোসাইন সাইফুল, দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাসিমুল হক আল-আমিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন