বদরুল আলমদুর্গাপুর (নেত্রকোনা)
নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌরসভার মেয়র প্রার্থী এবং ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমীরসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ও প্রার্থীদের দায়িত্ব ও কর্তব্য, জনসেবামূলক কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের সঙ্গে কার্যকর যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট মেয়র, চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জনপ্রতিনিধিদের জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সততা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। জনগণের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
কর্মশালায় বক্তারা দলীয় নীতি ও আদর্শের আলোকে জনগণের পাশে থেকে দায়িত্বশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীদের স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন, নেতৃত্বের দক্ষতা ও জনসেবামূলক কার্যক্রম বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন