মোঃ নয়ন হোসেনঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গত ৭২ ঘণ্টায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসব বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার, গত ১৯ আগস্ট সকাল ৮টা ২৫ মিনিটে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন মো. আলিমদ্দীন (৪৫), পিতা-মৃত বক্কা মোহাম্মদ এবং মো. দর্শন আলী (৪০), পিতা-মো. … রহমান। তাদের উভয়ের বাড়ি বড় পলাশবাড়ী (সরকার বস্তি) এলাকায়। থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও। ৩০০ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
গত ২১ আগস্ট দুপুর ১২টা ৩৫ মিনিটে পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন মো. বুলবুল আহমেদ (৩২), পিতা-মো. আবুল হোসেন, মাতা-মোছা. মনোয়ারা বেগম, সাং-বেহারী (কাঠালিয়াপাড়া) এবং মো. মামুন মিয়া (২৯), পিতা-মৃত সবুর আলী, মাতা-মোছা. মরজিন খাতুন, সাং-লোহাগাড়া। তাদের উভয়ের থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়।
১৫০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, গত ২২ আগস্ট ভোর ৪টা ১৫ মিনিটে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন গোলাম রব্বানী (৩০), পিতা-মো. নজরুল ইসলাম, সাং-আমগাঁও, থানা-হরিপুর; মো. খাইরুল আলম ওরফে খইরুল (৩৮), পিতা-মো. নুর হোসেন, সাং-বড়পলাশবাড়ী (বড়গছিয়া); এবং মো. আলম (৩৮), পিতা-মৃত এনামুল, সাং-বেলসাড়া (ঝুলিবস্তি)। তাদের মধ্যে গোলাম রব্বানীর থানা-হরিপুর এবং খাইরুল আলম ও মো. আলমের থানা-বালিয়াডাঙ্গী। সকলের জেলা ঠাকুরগাঁও।
সব মিলিয়ে গত ৭২ ঘণ্টায় পরিচালিত পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার এবং ৭ জনকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন