মোঃ মোস্তাক আহমেদ বাপ্পিবিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার ২৫ নম্বর সাদেকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. নাসির উদ্দিন পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (২০ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় সাদেকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা ফুল দিয়ে চেয়ারম্যান মো. নাসির উদ্দিনকে বরণ করে নেন এবং তাঁর প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।
দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, “সাদেকপুর ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। গত কয়েক বছরে আমরা ইউনিয়নে অনেক উন্নয়নমূলক কাজ করেছি, তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে।”
তিনি আরও বলেন, আগামী দিনগুলোতেও আমি জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাব। সাদেকপুর ইউনিয়নকে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
জনগণের প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, “জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাই তাঁদের প্রতি আমার বিশেষ দায়বদ্ধতা রয়েছে। আমি সর্বদা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাব।
চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের পুনরায় দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে সাদেকপুর ইউনিয়নে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে আগামী দিনে ইউনিয়নের উন্নয়নের ধারা আরও গতিশীল হবে এবং জনসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন