ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নতুন চেয়ারম্যান ভিপি জহিরুল ইসলাম চৌধুরী লিটন
মোঃ মোস্তাক আহমেদ বাপ্পী
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী তিন বছর মেয়াদের জন্য নতুন ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত করা হয়। নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ভিপি জহিরুল ইসলাম চৌধুরী লিটন। শনিবার (২২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সমবায় মার্কেটে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমবায় কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি অলি আহাদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভিপি জহিরুল হক খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এবিএম মমিনুল হক, সাবেক ভিপি আবু শামীম মো. আরিফ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, প্রবীণ সমবায়ী ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কমান্ডার এবং জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সভায় স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা সমবায় কর্মকর্তা ও অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সালমান ইকবাল।
সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের আগামী তিন বছরের জন্য নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির নেতৃত্বে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ভিপি জহিরুল ইসলাম চৌধুরী লিটন।
নতুন ব্যবস্থাপনা কমিটি ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সমবায়ীদের স্বার্থে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন