নয়ন হোসেনঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার সিএনজি স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ঠাকুরগাঁও সদর উপজেলার সিএনজি স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসহ মো. বাদশা (৪৮), পিতা, মৃত আহেদ আলী; মো. আশিক ইসলাম (২৩), পিতা, মো. সুমন; মো. আতিকুল (২৬), পিতা,মো. মোবারক এবং মো. ফারুক (৩৫), পিতা, মো. জয়নালকে আটক করা হয়।
আটকের পর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত সংশ্লিষ্টদের মধ্যে কয়েকজনকে ৩ মাস এবং কয়েকজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন