মোঃ নয়ন হোসেনঠাকুরগাঁও প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদযাপনে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্য একাডেমি, ঠাকুরগাঁওয়ের আয়োজনে সোমবার রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তারুণ্য একাডেমির পরিচালক প্রীতি গাঙ্গুলী, এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু। অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে নৃত্য, সংগীত, ছড়া, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন