মোস্তাক আহমেদ বাপ্পি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামের কৃতী সন্তান ও সুপরিচিত মুফাসসিরে কুরআন আল্লামা হেলাল উদ্দিন আফতাবি হুজুর আর নেই। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে, অসুস্থ অবস্থায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল্লামা হেলাল উদ্দিন আফতাবি হুজুরের ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে নবীনগরের কুড়িঘরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে ধর্মপ্রাণ মানুষ, শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী ও ভক্তদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
মরহুমের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন, স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা মরহুম আল্লামা হেলাল উদ্দিন আফতাবি হুজুরকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরিয়ে দিন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন