মো. ইলিয়াস চৌধুরী,কালিয়াকৈর
বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কর্মসূচির শুরুতে সকাল ৭টায় কালিয়াকৈর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কালিয়াকৈর বাসস্টেশন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাদের হাতে ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা দেখা যায়। বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, দেওয়ান জসিম উদ্দিন, পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর প্রধান অতিথির বক্তব্যে মো. মজিবুর রহমান বলেন, “কালিয়াকৈরের মাটি বিএনপির ঘাঁটি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করেই আমরা আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে রাজপথে কাজ করে যাব।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন