গোকুল চন্দ্র রায়বীরগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোশাররফ করিম ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ মোশাররফ করিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে গিয়ে পাশে দাঁড়িয়েছেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা, বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাসেল ইসলাম।
সাক্ষাৎকালে রাসেল ইসলাম অসুস্থ মোশাররফ করিমের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। স্থানীয়রা জানান, মোঃ রাসেল ইসলাম দীর্ঘদিন ধরে অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন। তাঁর এমন মানবিক কর্মকাণ্ডে স্থানীয় সচেতন মহলে প্রশংসা তৈরি হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বিপদে-আপদে পাশে থাকার কারণে এলাকায় তাঁর জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলেও মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে মোঃ রাসেল ইসলাম বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা সবসময় করে যাব। এ সময় মোশাররফ করিমের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন