মোঃ তোফাজ্জল হোসেনপোরশা (নওগাঁ)
নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পোরশা উপজেলা বিএনপির উদ্যোগে নিতপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান (এমপি)।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি তৌফিক শাহ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ নিতপুর ইউনিয়ন এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাস, ঐতিহ্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে জনগণের অধিকার আদায় এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে পোরশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন