মাসুদ সরকারধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে এনামুল হক (৩২) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের হরতকিডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হক মাদক নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে বিষয়টি ধামইরহাট থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
আটক এনামুল হক উপজেলার বেনিদুয়ার গ্রামের বাসিন্দা। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় এনামুল হককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন, বহন ও সংশ্লিষ্টতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন