নয়ন হোসেনঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের হরিপুরে দিনাজপুর ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র বিশেষ অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মো. আশরাফুল আলমের নেতৃত্বে বেতনা বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৩৬৩/২-এস থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর থানার ঠাকিঠুকি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন মো. সাদিকুল ইসলাম (২৮), পিতা-সমির আলী এবং মো. জাকির হোসেন (২২), পিতা-জাহাঙ্গীর আলম। তারা দুজনই ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার ভবোনন্দপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা।
পরে আটক দুই আসামিকে জব্দ করা মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধিনায়ক।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন