মোস্তাক আহমেদ বাপ্পি,
ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর সন্ধ্যায় মাদকবিরোধী র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এম. এম. রকীব উর রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদেকপুর ইউনিয়নের বিট অফিসার আব্দুল আলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের ভাইস প্রেসিডেন্ট কাউছার আহমেদ এবং সাদেকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই’-এর যুগ্ম সাধারণ সম্পাদক ও সাদেকপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাকির হোসেন ভূঁইয়া। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন