পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ
আপনারা দেখছেন একুশে এ টিভি সংবাদ।
দিনাজপুরের পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ, ফুটবল বিতরণ, কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পার্বতীপুর প্রতিনিধি, মোঃ মশিউর ইসলাম এর পাঠানো ভিডিও তথ্যে থাকছে বিস্তারিত।
শুক্রবার বিকেল ৪টায় উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের হামিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। খেলাধুলার মাধ্যমে তরুণ ও যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ মাহফিজুল ইসলাম মাসুম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান মিজান।
প্রধান আলোচক ছিলেন পার্বতীপুর উপজেলা কমিটির সদস্য সচিব আলহাজ মোঃ শওকত আলী।
এ সময় স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন