গোকুল চন্দ্র রায়,বীরগঞ্জ (দিনাজপুর)
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’ শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধনের পর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা চত্বর ও পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের নেতৃত্বে এবং পৌর প্রশাসক দীপংকর বর্মনের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। এতে বীরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতা শাখার কর্মী, বিএনসিসি ও স্কাউট সদস্যরা অংশ নেন।
অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল চিহ্নিত করে জমে থাকা পানি অপসারণ এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চালানো হয়।
এ সময় জনসাধারণকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়। কর্মসূচির মূল লক্ষ্য হলো জনসম্পৃক্ততা বাড়িয়ে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন