মকবুল হোসেন,ময়মনসিংহ,
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকাসক্ত অবস্থায় মো. রাজ্জাক (৩২) নামে এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার বিভিন্ন স্থানে পরিদর্শন ও তল্লাশি চালানো হয়। এ সময় মো. রাজ্জাককে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষা ও অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, “মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক বিক্রি, সেবন এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন