নোঃ মশিউর ইসলাম
দিনাজপুর শহরের পুলহাট কসবা এলাকায় অবস্থিত আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪র্থ তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় প্রধান অতিথি হিসেবে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব শহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহাবুব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, জাহাজ ব্যবসায়ী (চট্টগ্রাম), সমাজসেবক ও আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সহ-সভাপতি আলহাজ্ব মো. আহসান হাবীব।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি রইছউদ্দীন, আব্দুল খালেক, অধ্যাপক আনিছুর রহমান, মো. ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলী, কোষাধ্যক্ষ মনোয়ারুল হক মার্শাল, সহ-কোষাধ্যক্ষ ইঞ্জি. আনসার আলী, সদস্য প্রফেসর আকতারুজ্জমান, রবিউল আলম বাবু, মোর্শেদুল ইসলাম, আরিফুল ইসলামসহ মাদ্রাসা ও এতিমখানার সংশ্লিষ্ট সদস্যরা।
ছাদ ঢালাই কাজের উদ্বোধন শেষে আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মো. নুর আলম। দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, বিশেষ অতিথি ও মাদ্রাসার সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. আহসান হাবীব এবং তাঁর অসুস্থ সহধর্মিণীর রোগমুক্তি কামনা করা হয়। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সুস্থতা, কল্যাণ ও মঙ্গল কামনা করা হয়।
এ ছাড়া আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সকল সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, কল্যাণ ও সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন