মোস্তাক আহমেদ বাপ্পী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
সাক্ষাৎকালে দেশের সামগ্রিক পরিস্থিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন, জনকল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে, রাষ্ট্রপতির সঙ্গে আলহাজ্ব সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাতের খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন