নুরুজ্জামান সাকিব,খুলনা জেলা,
খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভায় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে আলোচনায় রয়েছেন মিনা খাতুন। এলাকাবাসীর কাছে তিনি পরিচিত ‘রক্ত কন্যা’ নামে।
দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, অসহায় মানুষের সহযোগিতা, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি। অসুস্থ রোগী, গর্ভবতী মা ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েও প্রশংসা কুড়িয়েছেন মিনা খাতুন। মানুষের সেবাকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যেতে এবার নির্বাচনী মাঠে নেমেছেন তিনি। আসন্ন নির্বাচনে চালনা পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন মিনা খাতুন।
তিনি বলেন, জনপ্রতিনিধি হতে পারলে এলাকার রাস্তা, ড্রেনেজ, বিশুদ্ধ পানি, নারী ও শিশুদের উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করতে চান। চালনা পৌরসভাকে একটি মানবিক ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলাই তার স্বপ্ন। এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকা মিনা খাতুন জনপ্রতিনিধি হলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন