মোঃ কামাল হোসাইন ফয়সালমির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে উৎসবমুখর পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আলহাজ্ব মাওলানা নজরুল ইসলামকে সভাপতি এবং হাফেজ আবু তাহের মোহাম্মদ আব্দুর রবকে সেক্রেটারি করে নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মির্জাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ গোলদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম সারোয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আবুল হাসান বোখারী, হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া ও মাওলানা আর.আই.এম অহিদুজ্জামান। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে আগামী সেশনের জন্য নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে অধ্যাপক মাওলানা আ.ন.ম ইব্রাহিমকে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন আলহাজ্ব আব্দুল ওয়াদুদ গোলদার, আলহাজ্ব আবুল কালাম মোল্লা ও মাওলানা জহিরুল ইসলাম মৃধা। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম, আলহাজ্ব মোবারক আলী মৃধা ও আলহাজ্ব জিয়াউর রহমান উজ্জ্বল।
নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম মির্জাগঞ্জ উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মৃত আলহাজ্ব ইউসুফ আলী হাওলাদারের ছেলে। এর আগে তিনি উপজেলা শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন