পার্বতীপুরে ১৫ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআনের সবক
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে নেওয়ার দাবি
পার্বতীপুর (দিনাজপুর) জেলা প্রতিনিধি:
মোঃ মশিউর ইসলাম
দিনাজপুরের পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ১৫ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে সবক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টায় উপজেলার আদর্শ কলেজপাড়া সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসি ডাঃ হাঃ মাওঃ মশিউর ইসলাম। তিনি ১৫ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে সবক প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ এস মোঃ শামসুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন এমসি মোঃ শারাফাত উল্লাহ। এছাড়া পৌরসভার শিক্ষক প্রতিনিধি মাওলানা আব্দুল কাদের, মাওলানা মোহাম্মদ ফারিকুল ইসলাম, কেন্দ্রের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রের শিক্ষক মাওলানা মোঃ বেলাল হোসেন।
সবক প্রদান শেষে প্রধান অতিথি এফ এস মোঃ শামসুল আলম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ, জাতি, সমাজ ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের কোরআন শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে। দীর্ঘদিন ধরে পরিচালিত এ কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রকল্পটি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
সংশ্লিষ্টদের মতে, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে নেওয়া হলে এর ধারাবাহিকতা ও স্থায়িত্ব আরও নিশ্চিত হবে। পাশাপাশি শিশুদের কোরআন শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন