মামুন হোসেন খান
জেলা প্রতিনিধি:
মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে রক্ষার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২৬ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) রাত ১০টা ৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চৈতন্যপুর গ্রামের হাবিবুর রহমানের (৪৪) বসতবাড়িতে অভিযান চালান। অভিযানকালে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হাবিবুর রহমান চৈতন্যপুর গ্রামের মৃত ইসলাম মন্ডলের ছেলে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন