মোঃ খাইরুল ইসলামনিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে দেখা মিলেছে দৃষ্টিনন্দন এক মহাজাগতিক দৃশ্যের। সরু বাঁকা চাঁদের পাশে উজ্জ্বল আলোকবিন্দু হয়ে দেখা দেয় শুক্রগ্রহ (Venus)। চাঁদ ও শুক্রগ্রহের এই কাছাকাছি অবস্থান সন্ধ্যার আকাশকে করে তোলে আরও মনোমুগ্ধকর। জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, ওই দিন চাঁদ ছিল শুক্লপক্ষের ক্রমবর্ধমান সরু চাঁদ। চাঁদের আলোকিত অংশ ছিল আনুমানিক ১২ শতাংশের কাছাকাছি। সন্ধ্যার পর পশ্চিম আকাশে চাঁদের কাছাকাছি অবস্থান করছিল উজ্জ্বল শুক্রগ্রহ।
ম্লান সন্ধ্যার আলোয় কালো আকাশের বুকে চিকন সোনালি চাঁদ আর তার পাশে উজ্জ্বল শুক্রগ্রহের উপস্থিতি নজর কাড়ে নগরবাসী ও আকাশপ্রেমীদের। অনেকেই এই দৃষ্টিনন্দন মুহূর্তের ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
স্বল্পস্থায়ী এই মহাজাগতিক দৃশ্য সন্ধ্যার আকাশে তৈরি করে এক অপূর্ব সৌন্দর্য। চাঁদ ও শুক্রগ্রহের এই যুগলবন্দি প্রকৃতিপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য হয়ে ওঠে উপভোগ্য এক মুহূর্ত।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন