মোঃ নুহু ইসলামপটুয়াখালী,
পটুয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা ৪০ মিনিটে পটুয়াখালী সদর থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার স্ব-নির্ভর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালীর লাউকাঠী ইউনিয়নের কিসমত মৌকরণ এলাকার মোছা. জাহেদা খাতুন (৩১) এবং কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া। এলাকার মো. আছাহাব ঘরামী (৩৪)
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন