সাইফ উল্লাহ,
প্রবাসীদের ঐক্য, সহমর্মিতা ও উন্নয়নে একতাবদ্ধ প্রয়াস এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে বাদশাগঞ্জ বাজারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা মো. রেহান উদ্দিনের সভাপতিত্বে এবং সাংবাদিক শাকিন শাহের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মাদ আলী, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মাদ উল্লাহ, সাংবাদিক সালেহ আহমেদ, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, গণ্যমান্য ব্যক্তি মো. শাহীন তালুকদার, শরীফ আহম্মেদসহ আরও অনেকে।
প্রবাসে অবস্থানরত এলাকার সুহৃদ ব্যক্তিদের অর্থায়নে গড়ে ওঠা সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শারীরিক অসুস্থতা, দারিদ্র্য এবং পারিবারিক জরুরি প্রয়োজনে আর্থিক সংকটে থাকা চিহ্নিত ব্যক্তিদের এই সহায়তা প্রদান করা হয়। জানা যায়, ২০২৫ সালের ১৫ জুলাই থেকে প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এবারের নগদ অর্থ সহায়তা গ্রহণ করেন ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের তোতা মিয়া চৌধুরীর ছেলে সোয়েব চৌধুরী এবং সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামের গাজি রহমানের মেয়ে মোছা. নেহারুন নেছা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের সহযোগিতায় এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য। সংগঠনের এই সামাজিক ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা। সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন সভাপতি শাহ আলম ফরহাদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম রাজা, প্রধান উপদেষ্টা তৌফিক আহমেদ খান পাঠান, উপদেষ্টা আমিনুল হক চৌধুরী, মোহাম্মদ রেহান উদ্দিন, মোহাম্মদ শামীম ও মো. কামরুজ্জামান আজাদ মিটু।
এছাড়া সহ-সভাপতি আব্দুল্লাহ হারুন, শফিকুল ইসলাম শামীম ও জিয়াউল হক; যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম; সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান ইমন শাহ; অর্থ সম্পাদক আব্দুস সামাদ আজাদ; দপ্তর সম্পাদক মো. হিমেল মিয়া; প্রচার সম্পাদক আরিফ খাঁন; সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিক; আইটি সম্পাদক নাসিমুল গনি দুরর্য; ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম আহমেদ এবং ক্রীড়া সম্পাদক সুলেমান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন