আব্দুল হামিদ রানা
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চিতে দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে স্থানীয় খাজাঞ্চি স্টেশন বাজারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাজাঞ্চি ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম আকবর ও ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার একান্ত সচিব মো. ময়নুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াসউদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সাইদুর রহমান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক কুদ্দুস আলী ও উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ সবুজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা আবু সাঈদ ও ছাত্রদল নেতা মৌরশ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের সভাপতি সাঈদুর রহমান সৈয়দ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রব রাজু, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি জমির আলী, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, ক্রীড়া সম্পাদক হেলাল মিয়া, আরব আমিরাত যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সজিব, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুল আলী, নিজাম উদ্দিন ও লায়েছ আহমদ।
এছাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালমান আহমেদ, ছাত্রদল নেতা আরিয়ান সজিব, সাইদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ফারহান উদ্দিন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন