আমি দিচ্ছি আপনাকে সাড়া,রামুর কোন জায়গায় আপনার পাড়া? আমার বাড়িও কক্সবাজার রামুতে,একদিন আসব নিশ্চয়ই তোমার পথের সাথী হতে। পানি কমলেই তোমার এলাকায় যামু,হাসিমুখে তোমার দুয়ারে নক দেব আমি চৌমুহনীতে গিয়ে দেবো কড়া,যদি পাই কোনো ভাইয়ের বিয়ের দাওয়াত ধরা।
তখন ইচ্ছে মতো খাবো সেই ভোজে গিয়ে,আনন্দে কাটবে সময় সবার সাথে মিলিয়ে।
যদি ভাগ্যে তোমার দেখা না পাই,নিঃশব্দে ফিরে আসব একাই।
তবু রইল আশা, হবে একদিন দেখা,রামুর মাটিতে জমবে গল্প, হাসিতে ভরবে একেকটা ক্ষণ লেখা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন