সিলেট জেলা প্রতিনিধি :
আব্দুল হামিদ রানা
ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার,সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন তিনি
মজলুম জননেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা দুর্গাপূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে বিশ্বনাথ উপজেলা বিএনপি পরিবারের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও মানবিক বন্ধনের এক অনন্য উপলক্ষ। এই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তাহসিনা রুশদীর লুনার পূজামণ্ডপ পরিদর্শনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গাপূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার গুরুত্ব উঠে আসে।
বাংলাদেশের ঐতিহ্য হলো ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করা। একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সব ধর্মের মানুষের পারস্পরিক সম্মান, সহনশীলতা এবং সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপূজার এই আনন্দঘন মুহূর্তে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক এমন প্রত্যাশাই সবার।
এ সময় বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক, প্রতিটি ধর্মের মানুষ নিরাপদে ও আনন্দের সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করুক—এই প্রত্যাশায় দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে।
বিশ্বনাথ, সিলেট।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন