বিশেষ প্রতিনিধি: মোস্তাক আহমেদ বাপ্পি,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। "মানবিক উরখুলিয়া গঠনে প্রবাসী সহায়তা"-র উদ্যোগে উরখুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাজকর্মী মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব মো: জাহাঙ্গীর আলম লিটন, স্কয়ার টেক্সটাইলস ডিভিশনের (মানব সম্পদ ও প্রশাসন বিভাগ) সহকারী মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ শামসুল হক, উরখুলিয়ার বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুস সামাদ, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক জনাব আব্দুল আলীম, বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য জনাব রফিকুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব নুরুল হক। প্রবাসীদের পক্ষে জনাব আনিসের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়নে প্রবাসীদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন