সিলেট জেলা প্রতিনিধি : আব্দুল হামিদ রানা
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ মাঠে তাহসিনা রুশদীর লুনার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বাদ আছর আয়োজিত এ সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ব্রিজ-কালভার্ট নির্মাণ, স্কুল-মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় এলাকার সাধারণ মানুষ, কৃষক, ছাত্র-জনতা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া এবং নির্বাচনের আগে দেওয়া উন্নয়নমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, জনসাধারণের চলাচল সহজ করতে প্রয়োজনীয় স্থানে ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া স্কুল-মাদ্রাসায় শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং এলাকার শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়। বক্তারা এলাকার মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং জনসাধারণের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান মো. গৌছ খান, বিশ্বনাথ পৌরসভা বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. কাওছার খান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা। সভায় বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আব্দুল হামিদ রানা, তাজেক আলী, হেলাল আহমদ, জাবেদ, জুবের আহমদ, বাবুল মিয়া, সাইজুল ইসলাম, সাইদুর, সাইফুল খান, কামরুল ইসলাম, ইসলাম মিয়া ও দুলু মিয়াসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তারা খাজাঞ্চি ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে জনসাধারণের মতামতকে গুরুত্ব দেওয়া এবং এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-মাদ্রাসা ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন