মনির হোসেনবেনাপোল প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস সেল আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় চালানটি বন্দর থেকে খালাস করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়।
বন্দর সূত্রে জানা যায়, ভারতের নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড প্রতিষ্ঠান ১৪৫টি কাঠের বাক্সে করে টিয়ার গ্যাস সেলের চালানটি বাংলাদেশে রপ্তানি করে। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান সিনসিয়ার ইন্টারন্যাশনাল।
খালাস কার্যক্রম শেষে ঢাকা মেট্রো-ন-১৯-৩৭৫৩ নম্বরের একটি কাভার্ড ভ্যানে করে চালানটি যশোর ক্যান্টনমেন্টের উদ্দেশে পাঠানো হয়। পুরো প্রক্রিয়াটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং কঠোর নিরাপত্তা নিশ্চিত করে সম্পন্ন করা হয়।
এ বিষয়ে বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, বন্দরে পৌঁছানোর পর চালানটি দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমদানিকৃত টিয়ার গ্যাস সেলের চালান আগামী ৯ আগস্ট যশোর ক্যান্টনমেন্ট থেকে ঢাকার উদ্দেশে পাঠানো হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন