মামুন হোসেন খান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক অদ্য ২৬/১০/২০২৬ খ্রি. সকাল: ৭.০০-৭.৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন ইসলামপুর খইন্দাপাড়া এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অরূপ কুমার দাশ এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আসামীর নিজ দখলীয় সেমিপাকা তিন কক্ষ বিশিষ্ট বসত বাড়ীর পূর্ব পাশে উত্তর দুয়ারী আসামীর নিজ স্বয়ং ঘরের ভিতর দন্ডায়মান অবস্থায় পরিহিত হাফ হাতা শার্টের বাম পাশের বুক পকেট হতে ০২ (দুই) গ্রাম হিরোইন এবং নগদ ২৩৩০( দুই হাজার তিনশত ত্রিশ)সহ মো: সেরাজুল ইসলাম(৪৫) কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন