নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নোনো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আনারুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে আনারুল ইসলাম জাল নিয়ে নোনো নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নদীর পানিতে তলিয়ে যান। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন।
পরে খবর পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নদীতে উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে নদী থেকে আনারুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, আনারুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নন্দগাঁওসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন