মোঃ মুক্তাদির হোসেনস্টাফ রিপোর্টার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁওয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বালীগাঁও বিপিএল সিজন-৫ এর উদ্বোধনী খেলা।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় বালীগাঁওয়ের ফারুক মিয়ার ইটখোলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাওয়ার ফাইটার্স ও ইয়াং স্টার মুখোমুখি হয়।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে পাওয়ার ফাইটার্স। নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা ১১৮ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইয়াং স্টার ১০১ রানে অলআউট হয়ে যায়। ফলে জয় পায় পাওয়ার ফাইটার্স।
দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচসেরা নির্বাচিত হন পাওয়ার ফাইটার্সের কাউছার। তিনি মাত্র ২৩ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মমতাজ উদ্দিন মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালীগাঁও ঈদগাঁ মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন (বাচ্চু)।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জের ব্যবসায়ী হাজী আবদুল সালাম।
খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন আলাউদ্দিন খান ও শাহাদাত হোসেন। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সজল চন্দ্র দাস ও দেবাশীষ চন্দ্র দাস। স্কোরারের দায়িত্বে ছিলেন মহিন ও মামুন।
বালীগাঁও বিপিএল সিজন-৫ টুর্নামেন্ট কমিটির সদস্যরা হলেন— মনোয়ার, মামুন, সুমন, বুলবুল, আরিফ, হাবিবুল্লাহ, দিপু, মনি, রিকন, জুলহাস, শাপায়াত ও রেজাউল।
উদ্বোধনী খেলাকে ঘিরে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে উপস্থিত দর্শকরা খেলাটি উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন