নয়ন হোসেনঠাকুরগাঁও প্রতিনিধি
“যাদের কিছু নেই, যাদের কেউ নেই, তাদের সাথে আমরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৯ আগস্ট) হরিপুর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর ভূমি, ঐতিহ্য ও অস্তিত্ব রক্ষা, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে আত্ম-উন্নয়নের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
জনসংগঠন ঐক্য পরিষদ ও জননারী ঐক্য পরিষদ, হরিপুর, ঠাকুরগাঁওয়ের যৌথ উদ্যোগে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ), হরিপুরের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন