নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ২২ হাজার ৬২০ টাকাসহ জামাল উদ্দীন নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (১১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঠাকুরগাঁওয়ের একটি দল ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের সিংগিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক জামাল উদ্দীন সিংগিয়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।
ডিএনসি সূত্রে জানা গেছে, অভিযানের সময় জামাল উদ্দীনের কাছ থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ২২ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন