মোঃ মাসুদ মিয়া,
ধামইরহাট নওগাঁ,জেলা প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালক না থাকায় রোগী ও স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন। একটি সচল সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় সেটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগের চালক বদলি হওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। ফলে জরুরি রোগীদের দ্রুত জেলা বা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় দরিদ্র রোগীরা বাধ্য হয়ে বেসরকারি যানবাহনে বেশি ভাড়া দিয়ে যাতায়াত করছেন। এতে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি আর্থিক চাপও বাড়ছে।
স্থানীয় বাসিন্দা মো. মোস্তাকিম হোসেন বলেন, “হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় কোনো কাজে আসছে না। বাইরে থেকে গাড়ি ভাড়া করতে অনেক টাকা খরচ হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত চালক নিয়োগের চেষ্টা চলছে।
স্থানীয়দের দাবি, দ্রুত একজন স্থায়ী চালক নিয়োগ দিয়ে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হোক, যাতে জরুরি রোগীরা সময়মতো চিকিৎসা পেতে পারেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন