ইসতিয়াক আহম্মেদ ইমনধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করতে আল ইত্তেহাদ ফাউন্ডেশনের দ্বিতীয় মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ আগস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাবৃন্দের উদ্যোগে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রতিষ্ঠাতাবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা তফিকুল ইসলাম নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। এরপর উপদেষ্টা এস এম খেলাল-ই রব্বানী নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
নতুন কমিটিতে মোঃ কাওছার হোসেন সভাপতি এবং আব্দুল্লাহ আল আশেক মাহমুদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১২ জন কর্মকর্তা ও সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ মোঃ তরিকুল ইসলাম নবগঠিত কমিটির সফলতা, সংগঠনের উত্তরোত্তর অগ্রগতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সমাজসেবা, মানবকল্যাণ ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে আল ইত্তেহাদ ফাউন্ডেশনকে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন।