মোঃ মাসুদ সরকারধামইরহাট, নওগাঁ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট সন্ধ্যা পৌনে ৭টার দিকে ধামইরহাট পৌরসভার উত্তর চকযদু (আদর্শপাড়া) এলাকায় আতোয়ার হোসেন ওরফে আসলামের বসতবাড়ির উত্তর পাশের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. জাহানুর ইসলাম (৩৫), পিতা: মৃত আব্দুস সোবহান, মাতা: মৃত জরিনা, সাং: দক্ষিণ চকযদু (টিএন্ডটি মোড়) এবং মো. মোমিন সরকার (৩০), পিতা: মো. খাজামুদ্দিন, মাতা: মোছা. মলেমা বেগম, সাং: উত্তর চকযদু (আদর্শপাড়া)।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন