মোঃ খাইরুল ইসলামনিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদসহ তিনজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পোসাইদ এলাকায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোসাইদ এলাকার জঙ্গলঘেরা একটি স্থানে দীর্ঘদিন ধরে একটি চক্র দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। এতে এলাকার যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান।
অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে ওই আস্তানায় অভিযান চালায়। এ সময় সেখানে থাকা ৯টি ড্রামের মধ্যে ৬টি ড্রামে প্রস্তুত চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়। একই সঙ্গে মদ তৈরির ও বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।
এসআই আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চোলাই মদসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন