মোছা. পারভীন আক্তারনিজস্ব প্রতিবেদক
জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া এলাকায় ৪২০ ফুট দীর্ঘ নতুন ইটের সলিং রাস্তার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লাঙ্গলজোড়া পশ্চিমপাড়ায় ফরহাদের বাড়ি থেকে সেলিমের বাড়ি পর্যন্ত নির্মিত এ রাস্তার উদ্বোধন করা হয়। ৯ নম্বর ওয়ার্ড বিএনপি দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিনের সঞ্চালনায় উদ্বোধনপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, দীর্ঘদিনের মানুষের দুর্ভোগ লাঘবে রাস্তাটি নির্মাণ হওয়ায় তারা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের বরাদ্দ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এ রাস্তার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল। তিনি বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর আপনারা ভোটের মাধ্যমে আমাদের প্রিয় নেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে নির্বাচিত করেছেন। তিনি নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মানুষের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখছেন।”
জামালপুর সদরকে আধুনিক ও সমৃদ্ধ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, বর্তমান সময়ে সদর এলাকার উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। সংসদ সদস্যের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তিনি মেয়র পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী। জনগণের দোয়া ও সমর্থন পেলে নির্বাচিত হয়ে পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিচ্ছন্ন ও উন্নত শহর গড়ে তুলতে কাজ করবেন।তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালা যদি আপনাদের ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেন, তাহলে জনগণের কল্যাণে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করতে চাই। জামালপুর পৌরসভাকে একটি উন্নত, সমৃদ্ধ ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলাই হবে আমার লক্ষ্য।”
উদ্বোধন অনুষ্ঠানে জেলা কৃষক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সালেহীন মাসুদ মাস্টার, সাবেক সদস্য আবুল কালাম আজাদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি দক্ষিণ শাখার জ্যেষ্ঠ সহসভাপতি হযরত আলী খান, শহর বিএনপির সহ-বাণিজ্যবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, জেলা তাঁতি দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খান ভুট্টো, শহর তাঁতি দলের আহ্বায়ক আজমল খান শফিক, সদস্যসচিব ফরাশ উদ্দিন লিটন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বিদ্যুৎ, সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক মো. লিখন সেখ, বর্তমান কমিটির সহসাধারণ সম্পাদক আসাদ মিয়া, রেলঘণ্টি ইউনিট বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক রফিক মিয়া, ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দল দক্ষিণ শহর শাখার সভাপতি ফরহাদ শেখ, সাধারণ সম্পাদক শামীম আলী, ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাহেব আলী শেখ, পৌর নাইট রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন